1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগে জাপানের সঙ্গে সমঝোতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮
  • ৬১ Time View

টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগে সপ্তম দেশ হিসেবে বাংলাদেশকে বাছাই করেছে জাপান। সোমবার টোকিওতে এ সংক্রান্ত একটি সহযোগিতা স্মারক চুক্তি সম্পাদিত হয়েছে।

বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার এবং জাপানের হেলথ, লেবার ও ওয়েলফেয়ার মন্ত্রণালয়ের পলিসি-সমন্বয় বিষয়ক ভাইস মিনিস্টার জিনিচি মিয়ানো, বিচার বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসনিক ভাইস মিনিস্টার হিরোমু কুরোকাওয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কোইচি আইবোশি স্মারকে স্বাক্ষর করেন। এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও জাপান সরকারের উচ্চ-পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সহযোগিতা স্মারক স্বাক্ষরকালে ড. নমিতা হালদার এনডিসি বলেন, এ স্মারকের ফলে জাপানের ৭৭টি পেশার ১৩৭টি কাজের জন্য বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ টেকনিক্যাল ইন্টার্নরা জাপানি কাজে প্রশিক্ষণ ও জ্ঞানার্জন করতে পারবেন। তারা জাপানে তিন থেকে পাঁচ বছর কাজ করার সুযোগ পাবেন। কাজ শেষে দেশে ফিরে জাপানি প্রযুক্তি ও জ্ঞানকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন।

সহযোগিতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি দু’পক্ষের মধ্যে একটি দ্বিপাক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মানবসম্পদ উন্নয়নে দু’দেশের পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ