1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

মধুপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮
  • ১১৭ Time View

টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী এলাকায় বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি মধুপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বিভিন্ন স্কুল-কলেজের কয়েকজন ছাত্রসহ অন্তত ২০ আহত হয়। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে মধুপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ধনবাড়ী ও মধুপুর সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ