1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হলেন জুলফিকার আজিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮
  • ৭৫ Time View

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন কমডোর জুলফিকার আজিজ। সোমবার বিকেলে বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

কমডোর জুলফিকার আজিজ ১৯৬৩ সালের ১৮ অক্টোবর পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। নটরডেম কলেজ থেকে এইচ এস সি পাশের পর ১৯৮৪ সালে ক্যাডেট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন তিনি।

পরবর্তীতে ১৯৮৯ সালে বুয়েট থেকে বিএসসিতে (মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং) প্রথম শ্রেণি পান। একই প্রতিষ্ঠান থেকে মেকাট্রনিক্সে মাষ্টার ডিগ্রি লাভের পর ১৯৯২ সালে ভারত থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ২০১৬ সালে আয়ারল্যান্ডে পোর্ট ম্যানেজমেন্টের ওপরও প্রশিক্ষণ নেন তিনি।

পেশাগত জীবনে কমডোর জুলফিকার আজিজ নৌ সদর দফতর, বিভিন্ন জাহাজ, ডক ইয়ার্ড, খুলনা শিপইয়ার্ড, ডিজিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণের আগে ২০১২ সাল থেকে তিনি প্রেষণে একই বন্দরের সদস্য (প্রকৌশল) হিসেবে নিযুক্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক এ নৌ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ