1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

ছাত্র ধর্মঘটে হামলার অভিযোগ, নতুন কর্মসূচি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮
  • ২৯৬ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৩ জানুয়ারি নিপীড়ন বিরোধীদের ওপর ছাত্রলীগের হামলার বিচারসহ পাঁচ দফা দাবিতে সারা দেশে ছাত্র ধর্মঘট পালন করেছে প্রগতিশীল ছাত্র জোট। সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ধর্মঘট পরবর্তী বিক্ষোভ সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা ও ছাত্রফ্রন্টের সভাপতি নাইমা খালেদ মনিকা প্রমুখ।

এ সময় তিনি বলেন, সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা জোটের নেতাকর্মীদের উপর হামলা করেছে। এখন থেকে কোথাও অাঘাত করা হলে জোটের কেন্দ্রীয় নেতারা সেখান থেকে প্রতিরোধ করবে।

ঢাবির তদন্ত কমিটি নিয়ে তিনি বলেন, তদন্ত কমিটির ১১ জন সদস্যদের মধ্যে ৮ জন নিপীড়কদের পক্ষ নিয়ে শিক্ষক সমিতির মানববন্ধনে অংশগ্রহণ করেন। সেখানে ৫ জন বক্তব্য দিয়েছেন। আমরা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত তদন্ত কমিটি পর্যবেক্ষণ করবো। এর পরে আমারা নিজেরাই গণতদন্ত করে সেদিন কি ঘটেছিল জাতির সামনে তুলে ধরবো।

ইমরান হাবিব রুমন নিজেদের নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে, ৩১ জানুয়ারি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল; ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দাবি আদায় ও ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি।

উল্লেখ্য, ২৩ জানুয়ারি আন্দোলনরত নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার, ১৫ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, মিথ্যা মামলা প্রত্যাহার করা, ছাত্র সংসদ নির্বাচন দেয়া ও আহতদের চিকিৎসার ব্যয়ভার প্রশাসনকে বহন করার দাবিতে ধর্মঘটের আহ্বান করে প্রগতিশীল ছাত্রজোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ