1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

এক বছর পর ভারত দলে রায়না

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
  • ৫৮ Time View

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর দলে জায়গা পেয়েছেন সুরেশ রায়না। গত বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন রায়না।

এদিকে রায়নার সঙ্গে আরও ডাক পেয়েছেন অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুর। তবে ১৬ সদস্যের দলে শ্রেয়াস অ্যায়ারের জায়গা না পাওয়া বিস্ময়ের জন্ম দিয়েছে। আর জায়গা হারিয়েছেন দীপক হুদা, মোহাম্মদ সিরিজ ও ওয়াশিংটন সুন্দর।

দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৮ ফেব্রুয়ারি জোহানেসবার্গে। পরের দুটি ম্যাচ যথাক্রমে মাঠে গড়াবে ২১ ও ২৪ ফেব্রুয়ারি। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে ৬টি ওয়ানডে খেলবে বিরাট কোহলির দল।

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, মনিশ পান্ডে, অস্কার প্যাটেল, জুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা, জয়দেব উদানাকাট, শার্দুল ঠাকুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ