1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

শাহজালালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
  • ৫৫ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মো. সোবহান শেখ। শনিবার দিনগত রাতে মালয়েশিয়া থেকে ঢাকা আসলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাকে আটক করেন।

সোবহান শেখের পাসপোর্ট নং BQ0261478। মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা সোবহান শেখ ঢাকা-মালয়েশিয়া রুটের বিমান MH196 ফ্লাইটে রাতে মালয়েশিয়া থেকে ঢাকা আসেন। তার পাসপোর্টে থাকা তথ্যানুযায়ী, চলতি জানুয়ারিতেই তিনি মালয়েশিয়া-ঢাকা রুটে তিন বার এবং ২০১৭ সালে একই রুটে সাত বার ভ্রমণ করেছেন।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে সোবহান জানান- স্বর্ণ ক্রয়ের উদ্দেশে তিনি এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। ইতোপূর্বে তিনি এভাবে আরও চারবার মুদ্রা বহনপূর্বক স্বর্ণ চোরাচালান করেছিলেন।

তিনি আরও জানান, গত ২৫ জানুয়ারি বাংলাদেশ থেকে এসব মুদ্রা মালয়েশিয়াতে বহন করেছিলেন। তবে কোনো এক অজানা কারণে তাকে মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

জব্দকৃত সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় ৭২ লাখ ৬২ হাজার ৬৭০ টাকা। এসব মুদ্রা তার জুতার ভেতর ও শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ছিল।

ঘোষণা ছাড়া এবং লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ হয়েছে। আটক সোবহানকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ