1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কায় রপ্তানি হবে আলু ও পেঁয়াজ শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব এই সংসদে ভিন্নমতের কোনো বক্তব্য দেওয়া যায় বলে মনে হয় না: রুমিন ফারহানা দল থেকে ছাঁটাইয়ের পর তদন্তের মুখোমুখি পাকিস্তানের দুই ক্রিকেট তারকা কোস্ট গার্ডের নতুন ডিজির দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ২ শিক্ষার্থী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮
  • ৪৯ Time View

যুক্তরাষ্ট্রে এক কিশোর কেনটাকি হাই স্কুলে প্রবেশ করে মঙ্গলবার সকালে এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্কুলের দুই শিক্ষার্থী নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের একের পর এক ঘটে যাওয়া হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ বন্দুক হামলার ঘটনা।
অজ্ঞাতনামা হামলাকারীর বয়স ১৫ বছর। হামলার অভিযোগে সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। কেনটাকির পশ্চিমাঞ্চলীয় ছোট শহর বেন্টনের মার্শাল কাউন্টি হাই স্কুলে এই হামলা চালানো হয়।
খবর এএফপি’র।
কেনটাকির গভর্নর ম্যাট বেভিন জানান, বন্দুকের গুলির আঘাতে একই বয়সী দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এছাড়া এই ঘটনায় ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জন গুলিতে আহত হয়।
বেভিন আরো জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটকের সময় সে বাধা দেয়নি। তার বিরুদ্ধে দুটি হত্যা ও আরো বেশ কয়েকজনকে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হবে।
কেনটাকি স্টেট পুলিশ কমিশনার রিক স্যান্ডার্স জানান, এই ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয় এবং অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যায়। আহত আরো পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্কুলের প্রথম দিনেই এই হামলা চালানো হল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ