1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

৪ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন মেয়র আইভী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮
  • ৬৫ Time View

ঢাকার ল্যাব এইড হাসপাতালে চারদিন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি হাসপাতাল থেকে সরাসরি নারায়ণগঞ্জের মাসদাইরস্থ কবরস্থানে বাবার কবর জিয়ারত করে মঙ্গলবার দুপুর ২টায় শহরের দেওভোগের বাসায় এসে পৌঁছান।

মেয়র আইভীর ছোট ভাই ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়র আইভী চারদিন চিকিৎসা শেষে আজ দুপুরে বাড়িতে ফিরেছেন। তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। বোনের জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে হকার ইস্যু নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর দ্বন্দ্ব চলছিল। গত ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে মেয়র আইভী ফুটপাত দিয়ে হেঁটে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যাওয়ার সময় হকার ও শামীম ওসমানের সমর্থকদের সঙ্গে মেয়র আইভীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়।

প্রতিপক্ষের লোকজন মেয়র আইভীর ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়ে হত্যার চেষ্টা করে। এতে আহত হয়ে রাস্তায় বসে পড়েন আইভী। তার সমর্থকরা মানব দেয়াল তৈরি করে আঘাত সহ্য করে তাকে প্রাণে রক্ষা করেন। গত ১৮ জানুয়ারি নগর ভবনে আইভী হঠাৎ অসুস্থ্য হলে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ