1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

রং নম্বরে প্রেম, কিশোরীর সর্বনাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮
  • ৮০ Time View

মোবাইলের রং নম্বরে প্রেমের সম্পর্ক গড়ে এক কিশোরীর সর্বনাশ করা হয়েছে বলে এক সন্তানের জনকের বিরুদ্ধে অভেযোগ পাওয়া গেছে। কক্সবাজারের চকরিয়া পৌরসভার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, ফুলতলা গ্রামের একটি ভাড়া বাসায় তুলে দুইদিন ধরে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। বাসার অন্য ভাড়াটিয়া ও স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকেলে চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরীসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই বাসা থেকে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত ধর্ষককে আটক করে।

চকরিয়া থানা পুলিশের এসআই সুকান্ত চৌধুরী বলেন, ভিকটিম মাদরসায় পড়ুয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে।

তিনি জানান, কিছুদিন আগে মোবাইলের রং নম্বরে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তুলেন পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের বাসিন্দা এক সন্তানের জনক নেজাম উদ্দিন। প্রেমের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে দুইদিন আগে (বৃহস্পতিবার) সকালে ওই ছাত্রীকে বাড়ি থেকে বের করে আনেন নেজাম উদ্দিন।

এরপর চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার একটি ভাড়া বাসায় উঠেন তারা। শনিবার স্থানীয় লোকজনের কাছ থেকে ঘটনাটি জানার পর থানার ওসির নির্দেশে অভিযান চালিয়ে ওই বাসা থেকে ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করে থানায় নেয়া হয়।

জানতে চাইলে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব বলেন, শুনেছি ফুলতলা এলাকার একটি ভাড়া বাসায় তুলে ওই শিক্ষার্থীর সঙ্গে সংসার শুরু করে আটককৃত নেজাম উদ্দিন। নেজাম বিবাহিত এবং এক সন্তানের জনক হলেও ভিকটিমের সঙ্গে প্রেমের অভিনয় করে তার সর্বনাশ করেছে।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুইদিন ধরে চকরিয়া পৌরসভার ফুলতলা এলাকায় একটি ভাড়া বাসায় তুলে কিশোরীর সঙ্গে সংসার করার ঘটনাটি স্থানীয় জনগণের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়রা থানা পুলিশকে জানালে সত্যতা যাছাইয়ের মাধ্যমে অভিযান চালিয়ে ওই বাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ