1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সুদানে সাংবাদিকদের গ্রেফতারের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮
  • ৫৪ Time View

যুক্তরাষ্ট্র শুক্রবার সুদানে এএফপি সাংবাদিক ও তার আরো দুই সহকর্মীকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অযৌক্তিক হিসেবে বর্ণনা করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বুধবার রাজপথে একটি বিক্ষোভের খবর সংগ্রহ করার সময় এএফপি’র এক সাংবাদিক ও তার দুই সহকর্মীকে গ্রেফতার করা হয়। বিক্ষোভকারীরা খাদ্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করছিল।
বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স প্রেস এর সাংবাদিক আব্দেলমোনিম আবু ইদ্রিস আলি ও আরো দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়। তারা এ সময় পেশাগত দায়িত্ব পালন করছিলেন।
গ্রেফতারের পর তাদের আটক রাখা হয়েছে। তাদের সঙ্গে পরিবারের সদস্য কিংবা প্রতিষ্ঠানের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না।
কর্তৃপক্ষ জানায়, ‘তদন্তের স্বার্থে’ সুদানের ন্যাশনাল ইন্টিলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিস (এসআইএসএস) তাদের আটক করেছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র হেদার নয়ের্ট বলেন, ‘আমরা তাদের আটকের বিষয়ে অবগত রয়েছি। আমরা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আমরা সুদানে সাংবাদিকদের এই হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছি। তাদেরকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে আটক করা হয়েছে। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। মতপ্রকাশের স্বাধীনতা তাদের মৌলিক অধিকার।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ