1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

অপহরণের ১০ দিন পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮
  • ৬৭ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অপহরণের ১০ দিন পর রিফাত (০৫) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খড়িয়ালা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিফাত একই গ্রামের বাহার মিয়ার ছেলে। সে খড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় সোহাগ মিয়া (২৪), সোলায়মান (২২) ও ইলিয়াস (৫৫) নামে তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ জানুয়ারি বাড়ি থেকে অপহৃত হয় রিফাত। পরে মুঠোফোনে রিফাতের বাবার কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশের নির্দেশে অপহরণকারীদের কথা মতো বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠানো হয়। তবে শিশুটিকে অপহরণের কয়েক ঘণ্টা পরই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে গ্রেফতাররা। তাদের স্বীকারোক্তির মাধ্যমে সকালে খড়িয়ালা গ্রামে একটি বাসার ছাদ থেকে রিফাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার হরে পুলিশ।

সরাইল-আশুগঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণের ঘটনায় মামলার পর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে আমরা গ্রেফতার করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ