1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

দীপু মনি দিল্লিতে: যৌথ কমিশনের বৈঠক আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মে, ২০১২
  • ১১৫ Time View

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি রোববার দিল্লি গেছেন। ভারত ও বাংলাদেশের যৌথ কমিশনের বৈঠক এবং রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীর যৌথ অনুষ্ঠানে ভারতের অংশের সমাপনী আয়োজনে যোগ দিতে তার এ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার জানান, বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন। আজ রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীর যৌথ অনুষ্ঠানের ভারতের অংশের সমাপনী আয়োজনে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর পরে ভারতীয় পররাষ্ট্র সচিব এসএম কৃষ্ণর সঙ্গে যৌথ কমিশনের বৈঠকে অংশ নেবেন।

গত সেপ্টেম্বরে মনমোহন শিংহের ঢাকা সফরের সময় যৌথ কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। আজ এ কমিশনের প্রথমে বৈঠক। এ বৈঠকে দ্বিপক্ষীয় সব বিষয়েই আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান।

বৈঠকে ভারতের পক্ষ থেকে বন্দি বিনিময় চুক্তি সই করার জন্যে বাংলাদেশের কাছে প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে স্থল ও সীমান্ত চুক্তির অনু সমর্থনের জন্য প্রস্তাব দেওয়া হবে। গত সেপ্টেম্বরে মনমোহনের ঢাকা সফরে এ চুক্তি হলেও ভারতের লোকসভায় এর অনুমোদন করা হয়নি।

বৈঠেকে অংশ নিতে বাংলাদেশ থেকে পররাষ্ট্র, বাণিজ্য, স্বরাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তরা দিল্লি গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ