1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নতুন অস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮
  • ৪৬ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে যাতে রাশিয়াকে সহজে মোকাবেলা করা যায়। তবে এ প্রস্তাবে এখনো প্রেসিডেন্ট ট্রাম্প সই করেননি। মার্কিন কর্মকর্তাদের কেউ কেউ দাবি করছেন, এর মাধ্যমে পরমাণু যুদ্ধের ঝুঁকি কমবে। বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

‘নিউক্লিয়ার পোসচার রিভিউ’ নামের এ প্রস্তাবটি এখনো নীতিনির্ধারণী ডকুমেন্ট হিসেবে রয়েছে। মনে করা হচ্ছে- এ নীতি গ্রহণের মাধ্যমে আমেরিকা পরমাণু ক্ষেত্রে আরো আগ্রাসী অবস্থান নিতে যাচ্ছে।

এপি বলছে, পরমাণু অস্ত্র সংক্রান্ত মার্কিন এ নীতি ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হবে। মার্কিন প্রশাসন দাবি করছে, ইউরোপীয় মিত্রদেরকে রাশিয়ার হুমকি থেকে রক্ষার জন্য মূলত ট্রাম্প প্রশাসন এমন আগ্রাসী অবস্থান নিতে চাইছে।

২০১০ সালের পর এই প্রথম পরমাণু অস্ত্র বিষয়ে এমন কোনো পর্যালোচনা হতে যাচ্ছে। আগামী দুই দশকের মধ্যে মার্কিন পরমাণু অস্ত্রের ভাণ্ডার আরো বেশি আধুনিক করে তোলারও পরিকল্পনা নেয়া হবে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতি ছিল- মার্কিন সামরিক বাহিনীতে দিন দিন পরমাণু অস্ত্রের ভূমিকা কমিয়ে আনা; কিন্তু ট্রাম্প সে জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি রাশিয়া ও চীনকে পরমাণু শক্তির ক্ষেত্রে সমস্যা হিসেবে বিবেচনা করে দেশ দুটির বিষয়ে কঠোর অবস্থান নিতে চান ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ