1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসতে স্পিকারের আহ্বান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮
  • ৪৪ Time View

সরকারের পাশাপাশি বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, মানবসেবা একটি মহৎ গুণ। সরকারের পাশাপাশি বিত্তবান ব্যক্তিগণ আর্তমানবতার সেবায় এগিয়ে এসে মানবতাকে জয়ী হতে সাহায্য করছেন।
স্পিকার শনিবার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে ‘রাবেয়া ওয়েল ফেয়ার ট্রাস্ট এতিমখানা’ এর উদ্বোধনকালে এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘রাবেয়া ওয়েল ফেয়ার ট্রাস্ট এতিমখানা’ এ অঞ্চলের অসহায় মানুষের পাশে থেকে সমাজে প্রতিষ্ঠিত হতে ভূমিকা রাখবে।
এ সময় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ‘রাবেয়া ওয়েল ফেয়ার ট্রাস্ট এতিমখানা’ এর প্রতিষ্ঠাতা মো. আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ