1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বৃষ্টির ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮
  • ৫৫ Time View

প্রথম ওয়ানডেতেই বড় হারে সফর শুরু। দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না পাকিস্তান। নেলসনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে তাদের ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কেন উইলিয়ামসনের দল।

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও বাগড়া দিয়েছে বৃষ্টি। আগেরটার মতোই প্রথম ইনিংসটা শেষ হয়েছে ভালোভাবে। তবে নিউজিল্যান্ডের বোলারদের দাপটে ৫০ ওভার ব্যাটিং করেও ৯ উইকেটে ২৪৬ রানের বেশি এগোতে পারেনি টসে জিতে ব্যাটিং বেছে নেয়া পাকিস্তান।

পাকিস্তানের রানটা অবশ্য আরও কম হতে পারতো। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে যে মোহাম্মদ হাফিজ (৬০) ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। লোয়ার অর্ডারের শাদাব খান (৫২) আর হাসান আলীর (৫১) জোড়া হাফসেঞ্চুরিতে মান বেঁচেছে সফরকারিদের।

শুরু থেকেই নিউজিল্যান্ড বোলারদের তোপে পড়েছে পাকিস্তান। দুই ওপেনার আজহার আলী (৬) আর ইমাম-উল-হক (২) ফিরেছেন ১৪ রানের মধ্যেই। বাবর আজমও ১০ রানের বেশি এগোতে পারেননি। থিতু হয়ে আউট হয়েছেন শোয়েব মালিক (২৭)। এরপর অধিনায়ক সরফরাজ আহমেদও ফেরেন ৩ রান করে।

একটা সময় ১৪২ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে দেড়শো ছোঁয়াই কঠিন হয়ে পড়েছিল পাকিস্তানের। দলের এমন বিপদের সময় ৬৮ বলে ৫২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন শাদাব খান। আর শেষদিকে হাসান আলী ব্যাটসম্যান হয়ে ৩১ বলে ৪টি করে চার-ছক্কায় ৫১ রান করলে সম্মানজনক একটা পুঁজি পায় সফরকারিরা।

কিউইদের পক্ষে ৩টি উইকেট নেন লুকি ফার্গুসন। দুটি করে উইকেট টোড অ্যাস্টল আর টিম সাউদির।

নিউজিল্যান্ডের হয়ে জবাব দিতে নেমে শুরুতেই মোহাম্মদ আমিরের শিকার হয়ে ফিরেন কলিন মুনরো (০)। এরপর ১৯ রান করে ফাহিম আশরাফের শিকার হন কেন উইলিয়ামসন। পাকিস্তানের তখনও জয়ের আশা ছিল। ঝামেলাটা বেঁধেছে বৃষ্টিতে। ১৪ ওভারে ২ উইকেটে ৬৪ রান তোলা নিউজিল্যান্ডের বৃষ্টির পর লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১৫১ রান।

মার্টিন গাপটিলের চওড়া ব্যাটে লক্ষ্যটা পেরুতে একদমই বেগ পেতে হয়নি কিউইদের। ৭১ বলে ৫টি করে চার-ছক্কায় গাপটিল খেলেছেন হার না মানা ৮৬ রানের এক ইনিংস। সঙ্গে ৪৩ বলে ৪৫ রান করে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন অভিজ্ঞ রস টেলর। তাদের ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৭ বল বাকি থাকতেই জিতে যায় স্বাগতিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ