1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বিশ্ব-ইজতেমায় অংশগ্রহণে মাওলানা সাদ-এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮
  • ৫৩ Time View

আগামী ১২ জানুয়ারি থেকে বিশ্ব-ইজতেমা শুরু হবে। এ বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভী অংশগ্রহণ করতে পারবে কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে দফায় দফায় বৈঠক ও আলোচনা।

সবশেষে গতকাল ৭ জানুয়ারি যাত্রাবাড়িস্থ জামিয়া ইসলামিয়া দরুল উলুম মাদানিয়ায় ওলামায়ে কেরাম, কাকরাইল মারকাজের শুরা উপদেষ্টা ও ভারত সফরকারী প্রতিনিধিদের সমন্বয়ে সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে কাকরাইলের শুরার উপদেষ্টা কমিটির যোগাযোগ ও সমন্বয়ের জিম্মাদার আল্লামা মাহমূদুল হাসান সভাপতিত্ব করেন। বৈঠকে ২১ আলেম উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৩ জন মাওলানা সাদ স্কান্ধলভীর না আসার পক্ষে মতামত ব্যক্ত করেন।

তবে তারা নেজামুদ্দীন মারকাজের মুরব্বি মাওলানা মুহাম্মাদ সাদ ও মাওলানা মুহাম্মাদ ইউসুফ এবং নেজামুদ্দীনের বাইরের মাওলানা ইবরাহীম দেওলা ও মাওলানা আহমাদ লাট এই ৪ জনের পরিবর্তে তাদের পক্ষে প্রতিনিধি আসার ব্যবারে মতামত দেন।

উপস্থিত বাকি ৭ জন মাওলানা সাদ স্কান্ধলভীর বিশ্ব-ইজতেমায় আসার পক্ষে মতামত প্রদান করেন।

উক্ত সভায় বৈঠকের সভাপতি কাকরাইলের শুরার উপদেষ্টা কমিটির যোগাযোগ ও সমন্বয়কারী জিম্মাদার আল্লামা মাহমুদুল হাসান ২১ আলেমের সংখ্যাধিক্যের ভিত্তিতে মাওলানা সাদ স্কান্ধলভীসহ উল্লেখিত ৪ জনের বিশ্ব ইজতেমায় অংশগ্রণ না করার ব্যাপারে সিদ্ধান্ত দেন।

আলেমদের বৈঠকের এ সম্মিলিত সিদ্ধান্ত গতকাল ৭ জানুয়ারি রাতে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ