1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

বিয়ে করিনি, প্রস্তাব দিয়েছি মাত্র : ইমরান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮
  • ৬২ Time View

গোপনে বিয়ে সেরে ফেলেছেন ইমরান খান, তৃতীয় বিয়ে। ক্রিকেটার থেকে পুরোদুস্তোর রাজনীতিবিদ হয়ে যাওয়া পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে নিয়ে শনিবার এমন খবর রটিয়ে পড়েছিল গণমাধ্যমে। ইমরান এবার এই বিষয়ে মুখ খুললেন। জানালেন-বিয়ে সেরে ফেলেননি, শুধুমাত্র বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি।

যাহা রটে, তাহা একটু হলেও সত্য বটে। বিয়ে করার কথা স্বীকার না করলেও প্রস্তাব দেয়ার কথা স্বীকার করে, সেটাই প্রমাণ করলেন ইমরান খান। তাঁর একজন মুখপাত্র এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, বুশরা মানেকা নামের একজনকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। কিন্তু কনে এখনও ‘হ্যাঁ’ বলেননি। সময় চেয়েছেন তার পরিবার ও সন্তানদের সঙ্গে আলোচনা করার জন্য।

ইমরানের পক্ষ থেকে আসা বিবৃতিতে ছড়িয়ে পড়া বিয়ের খবর নিয়ে বলা হয়েছে, ‘এটা খুবই ব্যক্তিগত বিষয়। এভাবে তা সংবাদ মাধ্যমে চলে আসা ভালো নয়। বুশরা মানেকা খুবই সাধারণ মানুষ। তিনি কোনো সেলিব্রিটি নন। এটা খুব সংবেদনশীল বিষয় যে দু’জনেরই সন্তানরা বিষয়টি সংবাদ মাধ্যমের থেকে জেনেছেন। যখন মানেকা প্রস্তাব গ্রহণ করে নেবেন, স্বয়ং ইমরান খানই সেই খবরটি সবাইকে জানাবেন।’

৪০ বছর বয়সী মানেকার আরেকবার বিয়ে হয়েছিল। ইসলামাবাদের এক কাস্টমস অফিসারের সঙ্গে সে বিয়ে টেকেনি। শেষ পর্যন্ত তিনি প্রস্তাবে ‘হ্যাঁ’ বললে তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসবেন ৬৬ বছর বয়সী ইমরান। যদিও গত ১ জানুয়ারি লাহোরে তারা বিয়ে সেরে ফেলেছেন বলেই খবর বেরিয়েছিল।

ইমরানের প্রথম স্ত্রী ছিলেন জেমিমা খান। ১৯৯৫ সালে দু’জনের বিয়ে হয়েছিল। যে বিয়ে ভেঙে যায় ২০১৪ সালে। ২০১৫তে এসে রেহাম খানকে বিয়ে করেন ইমরান। সেই বিয়েও টেকেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ