1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

দ. কোরিয়ার সঙ্গে পারিবারিক পুনর্মিলনের বিষয়ে আলোচনায় ইচ্ছুক উ. কোরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮
  • ৪৯ Time View

দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে এ সপ্তাহের আন্তঃকোরীয় আলোচনায় পারিবারিক পুনর্মিলন কার্যক্রম আবারো শুরু করার ব্যাপারে আলোচনার প্রচেষ্টা চালাবে সিউল। সোমবার সিউলের শীর্ষ কূটনীতিক একথা জানান।
পুনর্মিলন বিষয়ের ওপর উত্তর কোরিয়া বেশী গুরুত্ব দেয়ার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এমন কথা বলা হলো।
কোরীয় যুদ্ধের কারণে এসব পরিবার পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর এএফপি’র।
দুই বছরেরও বেশী সময় পর গত সপ্তাহে এই প্রথমবারের মতো দুই কোরিয়া সংলাপে বসতে সম্মত হয়। আর সে ঘোষণা অনুযায়ী তারা মঙ্গলবার পানমুনজম গ্রামে আলোচনায় বসতে যাচ্ছে। এই গ্রামেই উভয়পক্ষের মধ্যে অস্ত্রবিরতি পালন করা হয়।
এ আলোচনায় দক্ষিণ কোরিয়ায় আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার অংশ গ্রহণের বিষয়টির ওপর বেশী গুরুত্ব দেয়া হবে। তবে উভয় পক্ষ তাদের নিজেদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।
কোরীয় যুদ্ধ (১৯৫০-৫৩) অবসানের কারণে কোন আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই অস্ত্রবিরতি চললেও টেকনিক্যালি দুই কোরিয়া যুদ্ধের মধ্যেই রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ