1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

কাশিমপুর কারাগারে পাকিস্তানি হাজতির মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮
  • ৭৭ Time View

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর হাজতি পাকিস্তানি এক নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত মো. হারুন (৫২) পাকিস্তানের করাচির মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি মাদক ও স্বর্ণ চোরাচালান মামলার আসামি ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, শুক্রবার মধ্যরাতে হারুন বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হারুন বিমানবন্দর থানায় মাদক ও স্বর্ণ চোরাচালান মামলায় ২০১৩ সালের ১৪ মার্চ গ্রেফতার হয়ে আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগার যান। পরে তিনি ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি কাশিমপুর হাইসিকিউরিট কারাগার এবং ২০১৬ সালের ৩ অক্টোবর সেখান থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তিরিত হন।

তিনি আরও বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হবে। সেখান থেকে আইনি প্রক্রিয়া সেরে মরদেহ তার দেশে পাঠানো হবে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, শুক্রবার রাত পৌনে ৩টার দিকে তাকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ