1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ২২৭ Time View

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে তাপমাত্রার অস্বাভাবিক তারতম্য পেয়েছেন বিশেষজ্ঞরা।ersgergvre

বুয়েটের স্থাপত্য বিভাগের একটি গবেষণায় দেখা গেছে, গরমকালে আবহাওয়া অফিস যে তাপমাত্রা রেকর্ড করে, প্রকৃতপক্ষে তার চেয়ে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেশি উষ্ণতা বিরাজ করে শহরের অনেক অঞ্চলে।

বিশেষজ্ঞরা এই অস্বাভাবিক তাপমাত্রার জন্য দায়ী করছেন অপরিকল্পিত নগরায়ণকে। আর এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে মরুকরণের দিকে যাবে রাজধানী। এরই মধ্যে তার প্রভাবও পড়তে শুরু করেছে।

ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের জরিপে বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহর নির্বাচিত হয়েছিল ঢাকা। এর আগের বছরও এই মন্দ তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়।

বসবাসের অযোগ্যতার দিক দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শহরের একটি তালিকা তৈরি করেছে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট। অপরাধের মাত্রা, সংঘাতের ঝুঁকি, স্বাস্থ্যসেবার মান, বাধানিষেধের মাত্রা, তাপমাত্রা এবং বিদ্যালয় ও যোগাযোগব্যবস্থা বিবেচনায় নিয়ে মূল্যায়ন করা হয়েছে শহরগুলোর বসবাসের ভালো-মন্দ দিক। এসব বিষয়ের ওপর মোট ১০০ পয়েন্টের সূচকের ভিত্তিতে তৈরি করা হয়েছে তালিকা।

সর্বনিম্ন ৩৮ দশমিক ৭ পয়েন্ট পেয়ে সবচেয়ে অযোগ্য শহর হিসেবে বিবেচিত হয়েছে ঢাকা।

এদিকে যানজটের কারণে ঢাকা মহানগরী বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে এবং দিন দিন এর মাত্রা তীক্ষ্ণ হচ্ছে। এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোর পরামর্শ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেয়া দরকার বলে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শামসুল হক বলছেন, ঢাকা এখন যানজটের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ