1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নিয়মিত ট্রাফিক নিয়ম ভাঙতেন আরসালান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৭৫ Time View

বেপরোয়া গতিতে জাগুয়ার চালিয়ে ভারতের কলকাতার শেকসপিয়র সরণিতে দু’জন বাংলাদেশি নাগরিককে পিষ্ট করার ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তাতে রেস্তরাঁ চেন আরসালানের মালিকের ছেলে আরসালান পারভেজের বিরুদ্ধে একাধিক পুরনো অভিযোগের খোঁজ পেল পুলিশ।

আরসালানের মালিকের ছেলে বেপরোয়া গতিতে গাড়ি চালানো রীতিমতো অভ্যাস করে ফেলেছিলেন। বারবার ট্রাফিক আইন ভেঙেছেন, তার বহু প্রমাণ পেয়েছে কলকাতা পুলিশ।

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য গত ৯ মাসে কলকাতার বিভিন্ন রাস্তায় তার বিরুদ্ধে ৪৩ টি মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার গভীর রাতে শেকসপিয়র সরণিতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পরপর দুটি দুর্ঘটনা ঘটান আরসালান পারভেজ। প্রথমে তিনি একটি মার্সিডিজ গাড়িকে ধাক্কা মারেন। তারপর রাস্তায় দুই বাংলাদেশি পথচারীকে পিষ্ট করে পুলিশের কিওস্ক ভেঙে দেন তিনি।

ঘটনাস্থলেই দুই বাংলাদেশির মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়ি ফেলে পালান আরসালান পারভেজ। তদন্তে নেমে শনিবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রবিবার আরসালানের মালিকের ছেলেকে আদালতে তোলা হলে তাকে ১০ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পুলিশ কর্মকর্তারা জানতে পারেন, শুক্রবার রাতেও একাধিকবার ট্রাফিক আইন ভেঙেছেন তিনি। এ ঘটনায় দুই নিরীহ বাংলাদেশি মানুষ মারা গেছেন। আমরা দোষীর সর্বোচ্চ শাস্তির চেষ্টা করব বলে জানান এক পুলিশ কর্মকর্তা।

এর আগেও একাধিকবার বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত ৯ মাসে তার বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার ৪৩ টি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ