1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

‘যুদ্ধাপরাধীদের বাঁচাতেই ১৮ দলের মানবপ্রাচীর কর্মসূচি’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩
  • ২২২ Time View

যুদ্ধাপরাধীদের বাঁচাতেই ১৮ দলীয় জোট মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল ভেঙে দেয়ার দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। এর আগে খালেদা জিয়া রোড মার্চের নামে বিভাগীয় শহরে যুদ্ধাপরাধীদের রক্ষায় বক্তব্য দিয়েছেন। 

“যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য বিএনপি ইস্যুবিহীন হরতাল, জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যা করেছে। তারা চোরাগুপ্তা হামলা করেছে, নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং ‘গুম-হত্যা-অপহরণের’ প্রতিবাদে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের মহানগর ও জেলা সদরে মানবপ্রাচীর গড়ে তোলে।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মানবপ্রাচীর কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে টুকু বলেন, দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছেন।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে।

নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সংবিধানের বাইরে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।

আগামী নির্বাচনে বিএনপি অংশ নিয়ে বিজয়ী হলে পরবর্তীতে বিএনপির অধীনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলেও জানান ক্ষমতাসীন দলের এই নেতা।

বুধবার বাম রাজনৈতিক দলগুলোর ডাকা আধাবেলা হরতাল কর্মসূচির ব্যপারে সতর্ক করে দিয়ে টুকু বলেন, হরতালের নামে গাড়ি ভাংচুর করা হলে আইনশৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করবে না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ