1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

‘বাংলাদেশের মানুষকে মারার চেষ্টা করবেন না’

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মে, ২০১২
  • ১৮৬ Time View

বাংলাদেশ সফররত ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, “বাংলাদেশের মানুষকে মারার চেষ্টা করবেন না, তাহলেই আমাদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। দেশের স্বার্থ সংরক্ষিত রেখে আপনাদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই।’

রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মানবাধিকার ফোরাম আযোজিত এক মানববন্ধনে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি ও ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলাম মিয়া বলেন, “হিলারি ক্লিনটনকে ইলিয়াস আলীর মেয়ের দেওয়া চিঠির কথাগুলো সবাইকে নাড়া দেয়।“

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, “ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি আপনি রাখেননি। তার শিশুকন্যাকে বাবার আদর থেকে বঞ্চিত করা হচ্ছে।“

তিনি আরও বলেন, “একটি গুমের ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নানান রকম কথা বলে যাচ্ছেন।“ মন্ত্রীদের কথায় কথায় এতো অমিল কেন জানতে চান তিনি।

বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার দায়েরের পর তাদের ন্যায়বিচার থেকেও বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, “আদালত প্রাঙ্গণের পুলিশি অবরোধ তুলে নিন।“

সংগঠনের সভাপতি মো. রেজাউল কবির রেজার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, সংরক্ষিত আসনের সাবেক এমপি হেলেন জেরিন খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ