1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

‘ট্যাং লাখপতি’ অফারের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ আগস্ট, ২০১২
  • ১২৯ Time View

খুচরা ও পাইকারি বিক্রেতাদের জন্য ‘ট্যাং লাখপতি’ অফারে বিজয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মকবুল হোসেন ও সিলেটের শ্রী বকুল দেবনাথ। তারা দুজনেই ১ লাখ টাকা করে জিতেছেন।

শনিবার সজীব গ্রুপের কর্পোরেট অফিস ফার্মগেটের সেজান পয়েন্টের কনফারেন্স রুমে ট্যাং লাখপতি বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম।

এই সময় তিনি বলেন, “বিক্রেতা এবং ব্যবসায়ীরাই আমাদের প্রকৃত প্রতিনিধি। কেননা তাদের মাধ্যমে আমরা আমাদের উৎপাদিত পণ্য ভোক্তাদের মাঝে তুলে দিতে পারি।”

এম এ হাসেম আরও বলেন, “বিক্রেতা ব্যবসায়ী বন্ধুদের হাতে কিছু তুলে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সজীব গ্রুপের প্রধান নির্বাহী পরিচালক ফজলুল হক, পরিচালক তারেক ইব্রাহিম, জিএম (এডমিন) সাইফুল্লাহ, সেলস ম্যানেজার শাহাদাত হোসেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালন করেন ব্র্যান্ড ম্যানেজার অনুপম চন্দ্র দাস।

উল্লেখ্য, খুচরা ও পাইকারি বিক্রেতাদের জন্য ‘ট্যাং লাখপতি’ অফার শুরু হয় গত ১৫ জুন এবং শেষ হয় ৩১ জুলাই।

এ অফারের নির্দিষ্ট স্ল্যাব ক্রয়ের বিপরীতে ছিল স্ক্র্যাচ কার্ড আর কার্ড ঘষলেই ৫ লাখ, ১ লাখ ও ৫০ হাজার টাকাসহ নগদ উপহার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ