1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

‘ক্ষমতায় থাকলে ভারত তোষণ, বিরোধীদলে গেলে বিরোধিতা পরিহার করতে হবে’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ অক্টোবর, ২০১২
  • ১৫১ Time View

ক্ষমতায় থাকলে ভারত তোষণ আর বিরোধীদলে গেলে ভারতের বিরোধিতা করা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। এ নীতি পরিহার করতে হবে।

সোমবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের বালিয়াপাড়া মাঠে সম্মেলনে যোগদানের আগে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভারতে গেছেন। তিনি সব সময় ভারতের বিরোধিতা করেন। আশা করি এবার তিনি ফিরে এসে ভারত বিরোধিতা থেকে দূরে থাকবেন।”

হানিফ বলেন, “বিরোধীদল যে কয়টি ইসু নিয়ে আন্দোলন করার চেষ্টা করেছে সব ক’টি ব্যর্থ হয়েছে। তারা অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলনের ডাক দেওয়ায় জনগণ তাদের আন্দোলন প্রত্যাখ্যান করেছে।”

পরে তিনি সদর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুমের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন -বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ