1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

‘কেবলই স্বপ্ন’ এরশাদ পুত্র এরিখের গানের সিডি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ নভেম্বর, ২০১২
  • ২০০ Time View

বুধবার হুসেইন মুহম্মদ এরশাদ পুত্র এরিখের গানের সিডি ‘কেবলই স্বপ্ন’র প্রকাশনা উৎসব। একই সঙ্গে থাকছে এরিখ এরশাদের একক সংগীত সন্ধ্যাও।

বুধবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে এ সংগীত সন্ধ্যা ও সিডির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এরশাদ নিজে উপস্থিত থেকে এ সিডির মোড়ক উন্মোচন করবেন বলে জাতীয় পার্টি সূত্র জানিয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভরায় জানান, বুধবার রবীন্দ্র সংগীতের একটি সিডির মোড়ক উন্মোচন করা হবে। এতে গান রয়েছে ১০টি।

সাবেক রাষ্ট্রপতি এরশাদের কনিষ্ট পুত্র এরিক গুলশানস্থ অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বয়স ১৩ বছর বলে জানিয়েছেন এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আক্তার।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিকে হুসেইন মুহম্মদ এরশাদের লেখা গান ও কবিতার সিডি প্রকাশিত হয়।এ পর্যন্ত এরশাদের ১৩টি কবিতার সিডি, গানের সিডি প্রকাশিত হয়েছে। এছাড়াও এরশাদের লেখা কবিতার বই ১২টি ও ২টি প্রবন্ধের বই বাজারে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ