1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

৮ নভেম্বর আ’লীগের কার্যনির্বাহী সংসদের প্রথম সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
  • ৩১৯ Time View

ঢাকা: আগামী ৮ নভেম্বর ক্ষমতাসীন আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম সভা আহ্বান করা হয়েছে। ওইদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২২ ও ২৩ অক্টোবর দু’দিনব্যাপী আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হয়।

আওয়ামী লীগের ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের সভাপতিমণ্ডলীতে তিনটি এবং সম্পাদকমণ্ডলীতে ৪টিসহ মোট ৭টি পদ খালি রয়েছে।

সম্পাদকমণ্ডলীর খালি পদগুলো হলো- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং উপ-দপ্তর সম্পাদক।

এদিকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম সভায় দলের আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা ঠিক করা হবে। এ ব্যাপারে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনাও দেবেন। সে অনুযায়ী কর্মসূচি গ্রহণ করে দলের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

সোমবার সংবাদ বিজ্ঞতিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ