1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

৭৯ রোহিঙ্গাকে আটকের পর ক্যাম্পে হস্তান্তর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৯৯ Time View

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া সদর এলাকায় যানবাহনে তল্লাশি চালিয়ে ৭৯ রোহিঙ্গাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে র‌্যাব-৭। শনিবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি কার্যক্রম চালানো হয়।

র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মো. রুহুল আমিন জানান, সরকারি ও বেসরকারি নানা সুযোগ সুবিধা অব্যাহত থাকলেও অনেক রোহিঙ্গা দেশের নানা জায়গায় ছড়িয়ে পড়তে চাচ্ছে। এ কারণে তারা দিনে রাতে যে যেভাবে পারে রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগের চেষ্টা চালাচ্ছে।

বিভিন্ন জায়গায় তাদের ছড়িয়ে পড়া ঠেকাতে আইনপ্রয়োগকারি সংস্থা উখিয়া ও জেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যার পর টেকনাফ-উখিয়া থেকে কক্সবাজার বা দেশের অন্যান্য এলাকার উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনগুলোতে তল্লাশি চালানো হয়। এতে যানবাহনে পাওয়া ৭৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে রাতেই তাদের কক্সবাজারের ৩৪ বিজিবির ঘুমধুম ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ