1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

৫৭ ধারার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগস্টে

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৮৯ Time View

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার বিষয়ে অাগামী অাগস্ট মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে এতদিন (আগস্ট) পর্যন্ত এই ধারায় অপরাধ হলে মামলা হবে।

রোববার সচিবালয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিষয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, এই আইনে কোনো সাংবাদিক যাতে হয়রানি না হয় সে বিষয়ে সজাগ থাকবে তদন্ত সংস্থা। এ ছাড়া ঘটনার সঠিক তদন্তে দোষী প্রমাণ হওয়ার আগ পর্যন্ত যাতে কেউ হয়রানি না হয় সে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ১৬ মে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬ এর খসড়া নিয়ে মতবিনিময় সভা হয়। আজ ওই মতবিনিময়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

এদিকে ২০০৬ সালে আইসিটি আইন হলেও ২০১৩ সালে তা সংশোধন করা হয়। এই আইনের ৫৭ ধারা নিয়ে রয়েছে বিতর্ক। চলতি বছরের প্রথম ছয় মাসেই ৫৭ ধারায় দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকসহ ২০টিরও বেশি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ