1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সূত্রাপুরে ককটেল বিস্ফোরণ, ঢাবি কর্মচারী আহত ‘অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ সিজন-২ মানবিক ও সহমর্মী বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী: জুবাইদা রহমান অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালার আয়োজন করেছে বিকাশ সুদহারের ব্যবধান ৪ শতাংশে নামেনি, ব্যাংকগুলোর স্প্রেড এখনো ৬ শতাংশের কাছাকাছি ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংকের সব সেবা বন্ধকি সম্পত্তি নিলাম নিয়ে অভিযোগকে বিভ্রান্তিকর বলল সিটি ব্যাংক বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-নেপাল রাতের বিক্ষোভ, ২৪ ঘণ্টাতেই রাজশাহী মহানগর যুবদলের পদায়ন বাতিল বড় সুখবর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য, যে প্রজ্ঞাপন জারি

৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংকের সব সেবা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

পদ্মা ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়ন ও উন্নয়নের কাজ করার কারণে ৪ দিন বন্ধ থাকবে। এ জন্য ব্যাংকটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রবিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পদ্মা ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকটির সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি চেকের মাধ্যমে লেনদেন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) কার্যক্রমও বন্ধ থাকবে। এ ছাড়া ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পয়েন্ট অব সেল (পিওএস), এটিএম, ই-কমার্স ও ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকটির সব ডিজিটাল সেবাও এ সময় পাওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে এ অনুমতি দিয়েছে। কোর ব্যাংকিং সিস্টেমের আপগ্রেডেশন ও আধুনিকায়নের জন্য এ কার্যক্রম নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ