1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

৩ দিনের সফরে ঢাকায় সৌদি পার্লামেন্টের স্পিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ৯৬ Time View

তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন সৌদি আরবের পার্লামেন্টের (মজলিশ আশ শুরা) স্পিকার ডা. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহীম আলী আল শেখ।

বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি। তিনি ১৩ মে পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ডা. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহীম আলী আল শেখকে জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল ফুলেল  শুভেচ্ছা জানান।

এসময় চিফ হুইপ সাংবাদিকদের জানান, মজলিশ আশ শুরা ও বাংলাদেশ জাতীয় সংসদের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে। উভয় দেশের সংসদ সদস্যদের সফর বিনিময়ের মাধ্যমে এ কাজের পরিধি আরও বৃদ্ধি করা সম্ভব।

সৌদি স্পিকার বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিমানবন্দরে অন্যান্যের মধ্যে  হুইপ মো. শহীদুজ্জামান সরকার ,  হুইপ মো. শাহাব উদ্দিন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সৌদি-বাংলাদেশ মৈত্রী গ্রুপের চেয়ারপারসন মো. বজলুল হক হারুন, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ. এম. আল মুতাইরি   উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ও সিপিএর নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ