1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

৩৭০ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন জকোভিচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৭৮ Time View

এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩৭০ সপ্তাহ ১ নম্বর স্থানে থাকার রেকর্ড গড়েছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। তবে সাম্প্রতীক র‌্যাঙ্কিং অনুযায়ী পাঁচ নম্বরে নেমে গেছেন রাফায়েল নাদাল।

সদ্য সমাপ্ত ইতালিয়ান ওপেনের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে নাদালকে। র‌্যাঙ্কিংয়ে এই স্প্যানিয়ার্ডকে পিছনে ফেলেছেন গ্রিক তারকা স্টিফানোস টিসিতসিপাস। ফাইনালে খেলা টিসিতসিপাস শেষ পর্যন্ত অবশ্য জকোভিচের সঙ্গে আর পেরে উঠেননি।

ক্যারিয়ারে ষষ্ঠ ইতালিয়ান ওপেন শিরোপা জয় করা জকোভিচ ৩১০ সপ্তাহ শীর্ষে থাকা রজার ফেদেরারের থেকে ৬০ সপ্তাহ বেশি নাম্বার ওয়ান পজিশনে থাকলেন। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা নাদাল একটানা শীর্ষস্থানে ছিলেন ২০৯ সপ্তাহ।

আগামী রবিবার থেকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। রোলা গাঁরোতে এক নম্বর খেলোয়াড় হিসেবেই কোর্টে নামবেন জকোভিচ। অন্তত আরো দুই সপ্তাহ তিনি শীর্ষস্থানেই থাকতে পারবেন। রোমে সেমিফাইনাল খেলার কারনে নরওয়েজিয়ান কাসপার রুড দুই ধাপ উপরে উঠে দশম থেকে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন। মার্চে ডান হাতের অস্ত্রোপচার করানো ইতালিয়ান মাত্তেও বেরাত্তিনি ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারছেন না। দুই ধাপ নীচে নেমে কোনমতে শীর্ষ ১০ র‌্যাঙ্কিংয়ে টিকে আছেন বেরাত্তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ