1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

৩৪ বসন্তে পরীমনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

বিনোদনের ডেস্ক: ঢালিউড তারকা পরীমনির জীবন মানেই সাফল্য, আলোচনা আর বর্ণিল এক যাত্রাপথ। আজ ২৪ অক্টোবর, ৩৪ বসন্তে পা দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। জন্মদিন মানেই একসময় ছিল পরম স্নেহভাজন নানার হাতে ঘুম থেকে জেগে ওঠার আনন্দ, কেক কাটা আর ভালোবাসায় ঘেরা নানা স্মৃতি। সময় বদলেছে, পরিবর্তন এসেছে ব্যক্তিগত জীবনেও; তবে রয়ে গেছে প্রিয় মানুষটিকে হারানোর এক গভীর শূন্যতা।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর দুই সন্তানকে সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করেন পরীমনি। তবে আনন্দের এই বিশেষ মুহূর্তে বারবার তাঁর মনে পড়েছে ২০২৩ সালে প্রয়াত নানা শামসুল হক গাজীকে। স্মৃতিকাতর হয়ে পরীমনি বলেন, "নানা বেঁচে থাকতে আমাকে ঘুম থেকে তুলে কেক কাটাতেন। এখন তো আমার সেই মানুষটা নেই। মনে পড়লে খুব কান্না পায়।" ১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্ম নেওয়া পরীমনির (আসল নাম শামসুন্নাহার স্মৃতি) মাতৃহীন শৈশব কেটেছিল পিরোজপুরে নানার আশ্রয়ে। জীবনসংগ্রামের সব ধাপে নানাই ছিলেন তাঁর সবচেয়ে বড় ভরসা ও সাহসের উৎস।

ছোটবেলায় বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে (বাফা) নাচ শেখার পর টেলিভিশন নাটক ‘সেকেন্ড ইনিংস’ দিয়ে পর্দায় পথচলা শুরু হয় পরীমনির। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় ‘শুভ্রা’ চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এছাড়া ‘রক্ত’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’ ও ‘মা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নিজের অবস্থান সুদৃঢ় করেন। অতি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ‘রঙিলা কিতাব’ সিরিজ এবং কলকাতার ছবি ‘ফেলুবক্সী’র মাধ্যমে টালিউডেও অভিষেক ঘটিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ১ কোটি ৭০ লাখের বেশি অনুসারী থাকা এই তারকা ভক্তদের মাঝে নিয়মিত তাঁর কাজের খবর এবং ব্যক্তিগত জীবনের নানা বিষয় ভাগাভাগি করে নেন। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে একটি নতুন বিগ বাজেট সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন পরীমনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ