1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

২৫৮ করে থামলেন মুমিনুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮
  • ৭২ Time View

দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন, মুমিনুল হকের সামনে সুযোগ ছিল ট্রিপল সেঞ্চুরিরও। শেষ পর্যন্ত ২৫৮ রানে থামলেন কক্সবাজারের এই লিটল মাস্টার। বুধবার প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটাকে ক্যারিয়ারসেরা ইনিংস বানিয়ে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের প্রথম রাউন্ড শুরু হয়েছে মঙ্গলবার। সাভারের বিকেএসপিতে প্রাইম ব্যাংক সাউথ জোনের মুখোমুখি হয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন।

ম্যাচের প্রথম দিনই দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলা মুমিনুল হক। আগের দিন ১৬৯ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান, অপেক্ষায় ছিলেন ডাবল সেঞ্চুরির। সেই মাইলফলকটা ছুঁতে খুব বেশি দেরি করেননি তিনি।

বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম সেশনেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। এগিয়ে যাচ্ছিলেন ট্রিপল সেঞ্চুরির দিকে, আবদুর রাজ্জাকের ঘুর্ণিতে থামতে হয়েছে তাকে। ৩৪৪ বল মোকাবেলায় গড়া তার ২৫৮ রানের ম্যারাথন ইনিংসটিতে ছিল ২৩টি বাউন্ডারি আর ৩টি ছক্কার মার।

এর আগে ২০১৫-১৬ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে ২৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মুমিনুল। প্রথম শ্রেণির ক্রিকেটে সেটাই ছিল এতদিন পর্যন্ত তার ক্যারিয়ার সেরা। এবার ছাড়িয়ে গেলেন নিজের ওই ইনিংসকে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ২টি করে ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ৭ জন। তারা হলেন-মার্শাল আইয়ুব, নাজিম উদ্দিন, রকিবুল হাসান, তাইবুর রহমান, রনি তালুকদার, শাহরিয়ার নাফীস এবং এনামুল হক বিজয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ