1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্নীতির মামলা: ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার কৌশল নেবে বাংলাদেশ? কতটা সুশাসন ফিরবে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনে? সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ: অর্থ মন্ত্রী খুলনায় এক দিনে ৪ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা নিহত

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫১ Time View

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শনিবার) ঢাকা সেনানিবাস এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে ওই দিন ঢাকা সেনানিবাসে বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচি পালিত হবে।

কর্মসূচি চলাকালে ঢাকা সেনানিবাসের সড়কসমূহ, বিশেষ করে শহীদ জাহাঙ্গীর ফটক থেকে স্টাফ সড়ক পর্যন্ত প্রধান সড়কটি যানজটমুক্ত রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে সর্বসাধারণের যানবাহন চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

তবে সেনানিবাসে বসবাসকারী ব্যক্তিবর্গ এবং সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহনসমূহ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ