1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

২০২৬ পর্যন্ত কোচের মেয়াদ বাড়াল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮ Time View

২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন লিওনেল স্কালোনি। ফলে আসন্ন বিশ্বকাপের পর আরও চার বছর লা আলবিসেলেস্তেদের ডাগ আউট দেখা যাবে এ স্কালোনিকে। ৪৪ বছর বয়সী এই আর্জেন্টাইন ২০১৮ সালের আগস্ট থেকে মেসিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের (এএফএ) সভাপতি চিকুই টাপিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে, লিওনেল স্কালোনি ২০২৬ সালের কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা সকলে মিলে জাতীয় দলের সংঘবদ্ধ প্রকল্পে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’

এ সময় স্কালোনির সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন টাপিয়া। সেখানে দুজনকেই হাস্যোজ্বল অবস্থায় দেখা যাচ্ছে। ছবিটি চুক্তি নবায়নের পর তোলা।

নভেম্বরে কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের চ্যালেঞ্জ এখন স্কালোনির সামনে। আসন্ন এই টুর্নামেন্টকে ঘিরে স্কালোনির ওপর পরির্পূণ আস্থা থেকেই ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে এএফএ।

এর আগে বুধবার ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি জাতীয় দলের সঙ্গে কাজ করে যেতে চাই। সভাপতির সাথেও আমার সুসম্পর্ক রয়েছে। আমরা সবসময়ই সাক্ষাৎ করে একে অপরের খোঁজ রাখার চেষ্টা করি।’

এদিকে কাতারে অন্যতম ফেবারিট দল হিসেবেই খেলতে নামবে টানা ৩৫টি ম্যাচে অপরাজিত আকাশী-সাদা জার্সিধারীরা। সাম্প্রতিক সময়ে দলের তিন ফরোয়ার্ড লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাউতারো মার্টিনেজরাও বেশ ফর্মেই রয়েছেন। সে কারণে ফেবারিটের তকমা আরো ভালোভাবেই গায়ে লেগে গেছে স্কালোনির দলের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ