1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

২০১৭ পর্যন্ত ‘বিদ্যুৎ’তের ঝলকানি দেখা যাবে

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০১৪
  • ১২২ Time View

কুড়িতম কমনওয়েলথ গেমসে চোটের জন্য ব্যক্তিগত ইভেন্টে নামতে পারেননি জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট৷ তাই বাধ্য হয়েই ৪x১০০ মিটার রিলেতে নেমেছিলেন পৃথিবীর দ্রুততম মানব ৷ রিলেতে ৩৭.৫৮ সেকেন্ডে গেমস রেকর্ড গড়ে কমনওয়েলথে নিজের প্রথম সোনা ছিনিয়ে আনেন তিনি ৷ ছ’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্ট এখন ২০১৭ পর্যন্ত কেরিয়ার দীর্ঘায়িত করতে চাইছেন৷image_92960_0

এর আগে ২০১৬ রিও অলিম্পিকের পরেই অবসর নেবেন বলে জানিয়েছিলেন বোল্ট ৷ কিন্তু এখন তিনি বলছেন, “আমি সবসময় বলেছি. রিও অলিম্পিকের পরেই অবসর নেব ৷ কিন্তু, অনেকেই বলছেন আমার ২০১৭ পর্যন্ত খেলা উচিত ৷ তাই আমিও ভাবছি ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরেই কেরিয়ার শেষ করব৷”

চার বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও আট বারের বিশ্ব চ্যাম্পিয়ন প্রাক্তন স্প্রিন্টার মাইকেল জনসনের প্রসঙ্গ টেনে বোল্ট বলেন, “আমি যখন মাইকেল কে জিঞ্জাসা করেছিলাম, কেন তুমি কেরিয়ারের সেরা ফর্মে থেকে অবসর নিলে, তখন ও আমাকে বলেছিল, আমার সব পাওয়া হয়ে গিয়েছে ৷ নতুন করে আর কিছু পাওয়ার নেই ৷ তাই আমারও মনে হয় যখন সব কিছুই পাওয়া হয়ে যায়, তখন অবসর নিয়ে নেওয়াই উচিত ৷”

প্রসঙ্গত, হ্যাম্পডেন পার্কেও বোল্টের সমর্থনে হাজার হাজার মানুষ গলা ফাটিয়েছেন ৷ যা দেখে অভিভূত হয়ে বোল্ট বলেই ফেলেন তার মনে হচ্ছে তিনি লন্ডন অলিম্পিক্সে রয়েছেন গ্লাসগো কমনওয়েলথে নয়৷ ২০১২ লন্ডন অলিম্পিকে তিনটি সোনা ছিনিয়ে এনেছিলেন ‘বিদ্যুৎ’ বোল্ট ৷ গ্লাসগোতে তাকে সমর্থন করার জন্য দর্শকদের কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি তার ভক্তদের সঙ্গে ‘সেল্ফি’ ও তুলেছেন ৷ অতীতে কমনওয়েথ গেমসকে অত্যন্ত গুরুত্বহীন খেলা বলেছিলেন বলে, বোল্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৷ কিন্তু, গ্লাসগোতে তিনি যাবতীয় সমালোচনা-বিতর্কের উর্ধ্বে উঠে প্রমান করে দিলেন বোল্টেই মজে রয়েছে আপামর স্প্রিন্টের ভক্তরা ৷- ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ