1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

১৬ কোটি ১৯ লাখ টাকা উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০১৪
  • ১৮৬ Time View

কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের প্রধান শাখায় ডাকাতি মামলার প্রধান আসামি হাবিব ওরফে সোহেলের কাছ থেকে ১৬ কোটি ১৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ দুপুরে রাজধানীর শ্যামপুর থেকে ডাকাতি হওয়া টাকাসহ তাকে আটক করা হয়। পরে টাকাসহ তাকে রাজধানীর র্যাব সদর দফতরে নেয়া হয়। সেখানে সাংবাদিকদের উপস্থিতিতে টাকা গণনা শেষে টাকার পরিমাণ জানান র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান।

গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকার ঈশাখাঁ রোডের সোনালী ব্যাংকের একটি শাখা থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট করে ডাকাতরা। ১৬ ফুট অভিনব সুড়ঙ্গ কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ