1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

১৩শ’ বছরের পুরনো গাছ!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
  • ২০৫ Time View

বহু আগের একটি গাছের সন্ধান পাওয়া গেছে। তবে সেটি কতটা পুরনো তা শুনলে আপনার 9বিশ্বাস করাই কঠিন হবে। সম্প্রতি ১৩০০ বছরের পুরনো একটি গাছ পাওয়া গেল মধ্য চীনের হুনান প্রদেশে। এটি টেক্সাস চাইনিজ গাছ। উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে এই গাছগুলো চীনে রয়েছে প্রায় ২৫ লক্ষ বছর ধরে।
এই গাছগুলি আকারে বড় হলেও, এর ফলের বীজ হয় খুবই কম সংখ্যক এবং সেই বীজ থেকে নতুন গাছ জন্মানোর হারও বেশ কম। তাই যত দিন যাচ্ছে, সংখ্যায় কমছে এই গাছের পরিমাণ। যদিও স্থানীয় বাসিন্দারা তাদের সাধ্যমতো পরিচর্যা করেন এই গাছগুলোর।
ইয়োংঝৌ-এর শুনহুয়াংশান ন্যাশনাল ফরেস্ট পার্কের ভিতর এই গাছটির অস্তিত্ব পাওয়া গিয়েছে। চীনের বনদফতরের মারফত জানা গেছে, গাছটির উচ্চতা ৩৫ মিটার ও কা-টির ব্যাসার্ধ ২.২ মিটার। এই গাছটির পাশ দিয়ে আরও দুটি একই গাছ উঠে গেছে।
তবে, চলতি বছরে হুনান প্রদেশে গাছ গোনার সময়, পাওয়া যায় এই বিশেষ গাছটি। পরে বিশেষজ্ঞরা ভাল করে পরীক্ষা করে দেখে বলেন, এই বিশেষ গাছটির বয়স ১৩০০ বছরেরও বেশি।
এই গাছ থেকে ট্যাক্সোল নামে এক উপাদান পাওয়া যায় যা ক্যানসারের চিকিৎসায় কাজে লাগে। ফলে নানা জায়গায় এই গাছ কেটে নেওয়ার ফলে গাছের এই প্রজাতিটি বিপন্ন হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ