1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

১০ টাকায় চাল বিক্রি স্থগিত, উপজেলা পর্যায়ে ওএমএস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৯ Time View

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। তবে খোলাবাজারের (ওএমএসের) মাধ্যমে চাল বিক্রি কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

মঙ্গলবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চালকল মালিক, ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে বৈঠকে খাদ্যমন্ত্রী এ কথা জানান।

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল রাজ্জাক উপস্থিত ছিলেন।

২০ সেপ্টেম্বর থেকে সারাদেশে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। এ কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ হতদরিদ্র পরিবারের ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা ছিল।

অন্যদিকে, গত রোববার থেকে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে। বুধবার থেকে উপজেলা পর্যায়েও ওএমএসের মাধ্যমে চাল বিক্রি শুরু করতে যাচ্ছে সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ