1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

হয়তো জীবদ্দশায় এটাই আমার শেষ বক্তব্য: জন্মদিনে এরশাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৬২ Time View

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস মিলনায়তনে ৯০ পাউন্ডের একটি কেক কেটে তার ৯০তম জন্মদিন পালন করেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, এ দেশে আমার মতো অত্যাচারিত, নিষ্পেষিত ব্যক্তি আর নেই। আমার বিপক্ষে রায় দেওয়ার জন্য ৭ বার জজ পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে আমাকে ছয় বছর কারাগারে রাখা হয়েছে। অত্যাচার আমাকে দমাতে পারে নাই। হয়তো জীবদ্দশায় এটাই আমার শেষ বক্তব্য।

তিনি আরো বলেন, তোমরা দলকে আরো শক্তিশালী করো। ইনশাল্লাহ আগামীতে এ জাতীয় পার্টি ক্ষমতার দ্বারপ্রান্তে যাবে।

এ সময় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ