1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

হোশি কুনিও হত্যা মামলায় সাফাই সাক্ষ্যগ্রহণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩২ Time View

রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় আসামি পক্ষের একজনের সাফাই সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে মঙ্গলবার দুপুরে আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ মণ্ডল সাফাই সাক্ষ্য দেন।

এ মামলায় বাদী পক্ষে ৫৫ জন সাক্ষী এবং আসামি পক্ষে একজন সাফাই সাক্ষীর সাক্ষ্য দেয়ার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ফলে চলতি মাসেই এ মামলায় রায় দেয়া হবে বলে জানা গেছে। আগামী ১৯ ফেরুয়ারি মামলায় যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য করেছেন আদালত।

সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানান, মঙ্গলবার আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে আব্দুল মজিদ মণ্ডল আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন।আগামী ১৯ ফেরুয়ারি যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য করেছেন আদালত। ওই দিনই মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন বিচারক।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারী গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। তিনি রংপুর নগরীর মুন্সিপাড়ায় তার ব্যবসায়িক সহযোগী জাকারিয়া বালার বাসায় ভাড়া থাকতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ