1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

হেফাজতের মিটিংয়ের জন্য ৪ রাত ঘুমাতে পারিনি : প্রবাসী কল্যাণমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০১৪
  • ১৭৮ Time View

kh.mosarof.faridpurফরিদপুরে হেফাজতে ইসলামের মিটিংয়ের জন্য ৪ রাত আমি ঘুমাতে পারিনি। সবসময় চিন্তায় ছিলাম ওরা আবার কী করে বসে। মানবধর্মের ওপর তারা আবার আঘাত করে কি না এই চিন্তায় আমার ঘুম হয়নি। যেখানেই থাকি, যেভাবেই থাকি, কাউকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেবো না।

গত শনিবার সন্ধ্যায় ফরিদপুরের শ্রী অঙ্গন ধামে আয়োজিত এক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রভু জগদ্বন্ধু সুন্দর আজীবন মানবধর্ম প্রচার করেছেন। এই শ্রী অঙ্গনকে আমি রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। এখানে রাজনীতির কোনো স্থান নেই। সাংবিধানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণার একদিন আগেও আওয়ামী লীগ সরকার মতা হস্তান্তর করবে না বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

মহানাম সম্প্রদায় বাংলাদেশের সভাপতি কান্তিবন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার জামিল হাসান, পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা সিভিল সার্জন সিরাজুল ইসলাম তালুকদার ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোবারক মিয়া বাবু। স্বাগত বক্তব্য দেন শ্রী অঙ্গন মহানাম সম্প্রদায়ের সাধারণ স¤পাদক শ্রীমত বন্ধুসেবক ব্রহ্মচারী।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন শ্রী অঙ্গন মহানাম সম্প্রদায়ের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, শ্রী অঙ্গন মহানাম সম্প্রদায়ের সেবাইত মানসবন্ধু ব্রহ্মচারী, শ্রী অঙ্গন মহানাম সম্প্রদায়ের নির্বাহী সদস্য যশোদাজীবন দেবনাথ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ