1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

হিরণের বিরুদ্ধে প্রতারণা মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৬ Time View

কলকাতার জনপ্রিয় অভিনেতা ও পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের সহ-সভাপতি হিরণ চ্যাটার্জীর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন নাসিরুদ্দিন মণ্ডল নামের এক ব্যক্তি। শুক্রবার(২৪ ফেব্রুয়ারি) ওই মামলার আগাম জামিনের আবেদন জানাতে কল্যাণী মহকুমা আদালতে এসেছিলেন হিরণ। আদালত তাতে কোনো সাড়া দেননি। এমনটাই বলা হয়েছে কলকাতার প্রথম শ্রেণির কয়েকটি গণমাধ্যমে।

ওই সব গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি ওই মামলার শুনানি হবে। হিরণকে আবারও আগাম জামিনের আবেদন জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।

হিরণের একটি নির্মাণ সংস্থা রয়েছে। দক্ষিণ দিনাজপুরের একটি কাজের বরাদ্দ পেয়েছিল সেই সংস্থা। সে কাজের দায়িত্ব তিনি দিয়েছিলেন চাকদহের শিমুরালির বাসিন্দা নাসিরুদ্দিন মণ্ডলের সংস্থাকে।

নাসিরউদ্দিনের অভিযোগ, কাজ শেষ হলেও হিরণ পুরো টাকা পরিশোধ করেননি। সাড়ে পাঁচ লাখ টাকা এখনও বকেয়া। হিরণ অবশ্য দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। তিনি সব পাওনা মিটিয়েছেন।

উল্লেখ্য, হিরণ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘ওলট পালট’, ‘রিস্ক’, ‘বড় একা লাগে’, ‘লে হালুয়া লে’, ‘ভুলভাল: টোটাল কনফিউশন’ এবং ‘মজনু’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ