1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

হিযবুত তাহরীরকে মদদ দিচ্ছেন খালেদা: নাসিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ২১১ Time View


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিম বলেছেন, হিযবুত তাহরীরকে মদদ দিচ্ছেন বিরোধীদলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘কিবরিয়া হত্যা, জঙ্গিবাদের উত্থান ও বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনার মিছিলে থাকে সাঈদী, নিজামীর অনুসারীরা, যারা গণতন্ত্র বিশ্বাস করে না। আপনি চাইলেও শান্তিপূর্ণ মিছিল করতে পারবেন না। কারণ এরা শান্তিপূর্ণ মিছিলে বিশ্বাস করে না। এরা গণতন্ত্রও বিশ্বাস করে না। দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে আওয়ামী লীগ ও বিএনপি কেউই ক্ষমতায় যেতে পারবে না। অতএব আপনি ধ্বংসাত্মক রাজনীতি এবং জঙ্গিবাদের মদদ দেওয়া থেকে বিরত থাকুন।’

শেয়ারবাজারে ধস এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা উল্লেখ করেন তিনি বলেন, ‘আমরা এই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে চাই না।’

তিনি অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়ার পরও ব্যাংকগুলো কেন বিনিয়োগ করছে না সেজন্য এসব ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। একই ভাবে যারা এখান থেকে টাকা উঠিয়ে নিয়েছে তাদের আবারও বিনিয়োগে বাধ্য করতে হবে।’

বঙ্গবন্ধু একাডেমীর ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর হোসেন পল্টু।

বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমীর চেয়ারম্যান হেমায়েত উদ্দিন বীরবিক্রম, সাবেক সাংসদ হাজি মোহাম্মদ সেলিম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনরঞ্জণ ঘোষাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ