1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

‘হাবিবি’ নিয়ে হাজির নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১১৩ Time View

ফের গানে ফিরলেন নায়িকা নুসরাত ফারিয়া। এবারও চোখ ধাঁধানো কোরিওগ্রাফি। সঙ্গে পছন্দের মানুষটিকে ‘হাবিবি’ হওয়ার প্রপোজ! গানটির ব্রিজ-লাইন এমন- বেবি বেবি হবে কি আমার হাবিবি…। হ্যাঁ, অবশেষে উন্মুক্ত হলো এই গায়িকা-নায়িকার নতুন গান ‘হাবিবি’।

আজ (৭ নভেম্বর) শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে এটি। সেখানে অ্যারাবিক ঢঙে হাজির হয়েছেন এই তারকা। এটি তার তৃতীয় গান।

‘হাবিবি’র কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন বাবা যাদব।

সাড়ে তিন মিনিটের এই চিত্রে বরাবরের মতোই লাস্যময়ী রূপে হাজির হয়েছেন ফারিয়া।

ফারিয়া গানটি প্রসঙ্গে বললেন, ‘এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান। এটি আইটেম সংয়ের ঢঙে সুর করা হয়েছে। ভিডিওটাও সেই মাপে তৈরি। আমি বলবো যে এটা আমার সবচেয়ে বিলাসবহুল একটা মিউজিক ভিডিও। কোনোরকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে করার চেষ্টা করেছি।’

উল্লেখ্য, ‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে সামনে এসেছিলেন নুসরাত ফারিয়া। এই সূত্রে আলোচনা যেমন হয়েছে তেমনি সমালোচনাও। তবে ‘আমি চাই থাকতে’ গানটি দিয়ে সেই সমালোচনা পুষিয়ে দিয়েছিলেন এই গায়িকা-নায়িকা। ‘হাবিবি’ তার তিন নম্বর সিঙ্গেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ