1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

হাইহিলে বেসামাল মালাইকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৭২ Time View

কয়েকদিন আগে কেটে গেলো বড়দিন। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সাধারণত এই সময়টা আনন্দের সঙ্গে কাটিয়ে থাকেন বলিউড তারকারা। কেউ কেউ ছুটি কাটাতে পাড়ি জমান বিদেশে, কেউ বা বন্ধুর বাড়িতে রাতভর আড্ডা দিয়ে কাটান!

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, মালাইকা আরোরা আর অমৃতা আরোরা- তারা ‘কারিনা গ্যাং’ নামেও পরিচিত। তারা সবাই এখন মুম্বাইয়ে অবস্থান করছেন। বড় দিনটা পরিবারের সঙ্গেই কাটিয়েছেন। গত ২৬ ডিসেম্বর কারিশমা তার বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন। এতে একত্রিত হয়েছিলেন এই চার বলি-কন্যা। পার্টিতে আরো হাজির হয়েছিলেন মালাইকার প্রেমিক অর্জুন কাপুরও।

এদিকে কারিশমা কাপুরের বাড়ির পার্কিং লটে ধারণ করা একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, গাড়ি থেকে নামতে গিয়ে বেসামাল হয়ে পড়েন হাইহিল পরা মালাইকা। আর একটু হলেই পড়ে যেতেন তিনি। কিন্তু পড়তে পড়তেই তাকে সামলে নেন পাশে থাকা এক ব্যক্তি। আর এই ভিডিও নিয়ে চলছে জোর চর্চা! প্রশ্ন উঠেছে- মালাইকা মাতাল ছিলেন কিনা? যদিও এ বিষয়ে এখনো মুখ খুলেননি মালাইকা।

ব্যক্তিগত জীবনে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। নানা বিতর্ককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ জুটি মাঝে মধ্যে উড়ে যান ভিনদেশে। মালাইকা-অর্জুনের বাগদান-বিয়ের খবর বহুবার চাউর হয়েছে। যদিও সেসব গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।

মুম্বাইয়ের বান্দ্রায় বসবাস করেন মালাইকা। সম্প্রতি এ অভিনেত্রীর পাশে একটি ফ্ল্যাট কিনেছেন অর্জুন কাপুর। গুঞ্জন রয়েছে খুব শিগগির বিয়ে করবেন তারা। কিছু দিন আগে এ বিষয়ে মালাইকা বলেন- ‘আমরা এখনো বিয়ের সিদ্ধান্ত নিইনি। আমরা সময়টা উপভোগ করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ