1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

হজ যাত্রীদের বিমান ভাড়া কমলো ১০ হাজার ১৯১ টাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯
  • ৭০ Time View

সরকার বাংলাদেশি হজ যাত্রীদের বিমান ভাড়া গতবারের তুলনায় ১০ হাজার ১৯১ টাকা কমিয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় চলতি বছর হজ যাত্রীদের জন্য নতুন বিমান ভাড়া নির্ধারণ করেছে ১ লাখ ২৮ হাজার টাকা। গত বছর হজযাত্রীদের বিমান ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।

বৃহস্পতিবার বিকেলে বিমান মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ্জ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মাহবুব আলী বলেন, ‘গতবছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। এ বছর ১০ হাজার ১৯১ টাকা কমিয়ে, ১ লাখ ২৮ হাজার টাকা করা হয়েছে।’

তিনি বলেন, ‘হজ যাত্রীরা যাতে সুন্দরভাবে হজ করতে পারেন সেক্ষেত্রে বিমানের যা দায়িত্ব তা পালন করা হবে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যেন মানুষের ভোগান্তি কমাতে পারি।’

এ সময় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এবছর হজ সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কোন কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা কোন হাজির চোখের পানি দেখতে চাই না। এক্ষেত্রে আশা করি হজ সংশ্লিষ্ট সবাই সতর্ক থাকবেন।

তিনি বলেন, আমরা গুরুত্ব দিবো হাজিরা যাতে ভালভাবে হজ পালন করতে পারে, সেই চেষ্টা করতে হবে। সারাদেশের হজ যাত্রীরা যাতে সুন্দরভাবে হজ পালন করতে পারেন সেই পদক্ষেপ নেবেন। আর এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সম্মানকে ধরে রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ