1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
  • ২১০ Time View

3087স্মরণকালের অন্যতম ভয়াবহ তুষারঝড়ের পর যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের শহরগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। নিউ ইয়র্ক সিটিতে চলাচলের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল এখন তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজন না হলে গাড়ি নিয়ে রাস্তায় বের না হতে নির্দেশ দেয়া হয়েছে। খবর বিবিসির।

ঝড়ে কয়েক ফুট পর্যন্ত জমে থাকা তুষার পরিষ্কার করতেই এখন ব্যস্ত নগরবাসী। নিউ ইয়র্কে এবারের তুষার ঝড়ে এতটাই বরফ জমেছে, যা ১৮৬৯ সালের পরে আর কখনোই দেখা যায়নি। তিন-চার ফুট বরফ খুঁড়ে নিজেদের গাড়ি, ঘর থকে বেরুনোর রাস্তা, মূল সড়কে ওঠার পথ বের করার কাজে এখন ব্যস্ত লাখ লাখ মার্কিন নাগরিক।
us-snow
তুষার সরাতে গিয়ে অনেক মানুষ হৃদরোগে আক্রান্ত হয়েছেন, আবার অনেকের হাড় ভেঙে গেছে। ঝড়ে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর জানা গেছে। অনেক ক্ষেত্রে তুষার পরিষ্কার করতে প্রতিবেশীরা একে অপরকে সহায়তা করছেন। এই ঝড়ে পূর্ব উপকূলের ৫টি রাজ্যে কোথাও তিন ফুট আবার কোথাও তার চেয়েও বেশি তুষার জমেছে।

us-snowঝড়ে যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে অন্তত ৬ জনই নিহত হয়েছে বরফ সরানোর কাজ করতে গিয়ে। আর বাকি ১৪ জন তুষার সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, নিউ জার্সিতে কার্বন মনো-অক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী ও তার এক বছর বয়সী শিশু। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের জনজীবন সাময়িক স্থবির করে দিয়ে এই তুষার ঝড়টির এখন আটলান্টিক মুখী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ