1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

স্বরাষ্ট্রমন্ত্রীকে মানবাধিকার কমিশনের চিঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ মে, ২০১৮
  • ৪৯ Time View

মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে চিঠি দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর তিনি চিঠি পাঠান।

চিঠিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মৌলিক অধিকারের প্রাথমিক রক্ষাকর্তা হলো রাষ্ট্র। তাই রাষ্ট্র এবং সকল সরকারি সংস্থা সংবিধানে সুরক্ষিত অধিকার প্রতিষ্ঠা ও নিশ্চিতকরণে দায়বদ্ধ।

কাজী রিয়াজুল হক চিঠিতে আরও লেখেন, সম্প্রতি মাদক বিরোধী অভিযানে বহু অভিযুক্ত মাদক ব্যবসায়ী নিহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহত হওয়ার ঘটনা দেশব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয় চিঠিতে। সংবিধানের ৩৫ (৩) নম্বর অনুচ্ছেদ অনুসারে, ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তির বিচার লাভের কথা উল্লেখ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় অভিযুক্ত আসামি, সন্দেহভাজন ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের মানবাধিকারের বিষয়টি যাতে যথাযথভাবে বিবেচনা করা হয় এবং সংবিধানে বর্ণিত অধিকার যেন সুরক্ষিত হয়, সে বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ